National Law College
(জাতীয় আইন কলেজ)
অনলাইনে ভর্তির জন্য লিঙ্ক
(জাতীয় আইন কলেজ)
আইন শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় আইন কলেজ একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠানরূপে ১৯৮৫ সালে গড়ে উঠেছে "চৌধুরী ভবন" ৭৯৬, শাহজাহান পুরে প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্জ রফি উদ্দিন আহম্মদ চৌধুরীর নিজ বাড়িতে। পরবর্তীতে তা স্থানান্তরিত হয়ে বড় মগবাজারে বর্তমান ভবনের নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। এ কলেজে অধ্যয়নরত প্রতিটি ছাত্র–ছাত্রীকে এমন ভাবে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা সত্যিকার ভাবে আইন শিক্ষাকে পেশা হিসাবে গ্রহণ করে দেশ ও বিদেশে বিশেষ অবদান রাখতে পারে।
শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও কলেজ কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্ঠা আজ জাতীয় আইন কলেজকে দেশের অন্যতম সেরা আইন শিক্ষার বিদ্যাপিঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় আইন কলেজের মানসম্পন্ন শিক্ষার ফলে আজ এ কলেজের বহু ছাত্র ছাত্রী নিজ নিজ অবস্থানে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়ে আইন পেশায় নিয়োজিত আছে এবং দেশ ও দশের কল্যানে নিজেদেরকে উৎসর্গ করেছে।
বলাবাহুল্য যে, বিগত সরকারের অনেক সংসদ সদস্য, অতীতের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং রাষ্ট্রদূত এই কলেজের শিক্ষার্থী ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বহু সদস্য অত্র কলেজের শিক্ষার্থী হিসেবে শিক্ষা গ্রহণ করেছেন।
কলেজের বহু ছাত্র-ছাত্রী বর্তমানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনাঙ্গনে জেলা ও সেশন জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হাইকোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছাড়াও এ.পি.পি., এস.পি.পি. প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে তারা বিশেষ ভূমিকা রাখছেন। কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীও বিচারিক কার্যক্রমে নিয়োজিত আছেন।
এছাড়াও কলেজের বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক ও লিগ্যাল ডিপার্টমেন্টে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
জাতীয় আইন কলেজটি নিজস্ব ভবনে অধিষ্ঠিত। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা কলেজটি তার ছাত্র-ছাত্রীদের পাঠদান করে আসছে। কলেজ কর্তৃপক্ষের লক্ষ্য জাতীয় আইন কলেজটি দেশের সেরা আইন কলেজ হিসেবে পরিনত করা।
গুরুত্বপূর্ন কিছু সাইটের লিংকঃ